উদ্ঘাটন হয়নি তাহসিফের মৃত্যুর রহস্য, ৮ সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য?
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর রহস্য এখনও উদ্ঘাটন হয়নি। তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধারের আগের রাতে টঙ্গীর মাজার বস্তিতে তিন নারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তাহসিফ। সঙ্গে ছিলেন তার বন্ধু দীপ। ওই রাতের আটটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, তাহসিফ ও দীপ বস্তির পাশের মাঠে যাওয়ার পর রাত ১টা ৫ মিনিটে সেখানে প্রবেশ করে পুলিশের একটি টহল দল। ১৪ মিনিট পর মাঠ ছেড়ে চলে যায় তারা।
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ০:১৮